স্ত্রীকে ভিডিও কল করে আত্মহত্যা - The News Lion

স্ত্রীকে ভিডিও কল করে আত্মহত্যা

 


 দি নিউজ লায়নঃ   সোনারপুরে স্ত্রীকে ভিডিও কল করে আত্মহত্যা। ভিডিও কল করে স্ত্রীকে স্বামী বলেছিল 'আত্মহত্যা করছি'। এরপর তাঁর সঙ্গে ফোনে কোন যোগাযোগ করতে পারেনি পরিবার। তিনদিন ধরে নিখোঁজ থাকার পর করমচা বাগানের ভিতর থেকে ওই ব‍্যক্তির পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম নাজির খাঁন(৩১)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে সোনারপুর থানার বেনেচাঁদনি এলাকার বাইপাস সংলগ্ন এলাকায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পচাগলা গন্ধ পেয়ে খবর দেয় সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।    


 স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বেনেচাঁদনি এলাকার বাসিন্দা নাজির খাঁন করমচা কারখানার কাজ করত। সেই কাজ চলে যায়। তারপর  রাস্তার কাজ দেখাশোনা করত। লকডাউনের পর থেকেই রোজগার কমে গিয়েছিল। পরিবারে দুই মেয়ে এক ছেলে ছিল। স্ত্রী জরিনা বিবি বলেন, সোমবার সকালে কাজে যাচ্ছি বেরিয়েছিল। এরপরে এক বন্ধুর ফোন থেকে ভিডিও কল করে বলে আত্মহত্যা করছি। দেখি গাছে ঝুলছে। দেখে শুনে আমি হতভম্ভ হয়ে যাই। স্বামীকে বাড়ি ফিরে আসতে বলি।


 যদিও কোন জায়গায় আছে তাও চিনতে পারিনি। এরপরে বারংবার ফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি। অনেক খোঁজ চালানো হয়। ওইদিনই রাতে সোনারপুর থানায় নিখোঁজের অভিযোগও করা হয়। তিনি আরও বলেন, কাজকর্ম করতে গিয়ে বাজারে প্রচুর ঋণ হয়ে গিয়েছিল। পাওণাদাররাও বাড়িতে এসে চড়া সুরে কথা বলত। ভেবেছিল ফলের ব্যবসা করবে এর জন্য টাকা জোগাড় করছিল। ঋণের টাকা শোধ করতে না পেরেই আত্মহত্যা করেছে। প্রতিবেশীরা বলেন, বাড়িতে টাকা-পয়সা নিয়েও অশান্তি লেগে ছিল। অনেকেই টাকার জন্য এসে চাপ দিত পরিবারকে। এর জন্য আত্মহত্যা করবে ভাবা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.